গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International পুতিনের বেজিং সফরের ঘোষণা

    পুতিনের বেজিং সফরের ঘোষণা

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে চীন সফরে, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন চীন সফরের ঘোষণা করেছে ক্রেমলিন। এতে নতুন করে আন্তর্জাতিক কূটনীতিতে মস্কো-বেইজিং ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সফরের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি। এদিকে, প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত কয়েক বছরে ৪০ বারের বেশি বৈঠক করেছেন। শেষ গত বছরের সেপ্টেম্বরে বেজিংয়ে তাদের সাক্ষাৎ হয়। দুই নেতা ২০২২ সালের ফেব্রুয়ারিতে সীমাহীন কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে সই করেন।

    এর তিন সপ্তাহ পরই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চীন সফর করেছেন। তার সফরসঙ্গীদের মধ্যে প্রযুক্তি ও ব্যবসা খাতের কয়েকজন শীর্ষ ব্যক্তি ছিল, তাদের মধ্যে ছিল টিম কুক, ইলন মাস্ক ও জেনসেন হুয়াং। এদিকে, ট্রাম্পের চীন সফরের মধ্যেই পুতিনের সম্ভাব্য বেজিং সফরের খবর সামনে আসা বিশ্ব রাজনীতিতে নতুন কৌশলগত বার্তা দিচ্ছে। বিশেষ করে আমেরিকা, চীন ও রাশিয়ার সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব পাচ্ছে।