গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata ভাতা ঘোষণা সুপ্রিম কোর্টের রায়কেই চ্যালেঞ্জ: বিকাশ-শমীক

    ভাতা ঘোষণা সুপ্রিম কোর্টের রায়কেই চ্যালেঞ্জ: বিকাশ-শমীক

    0
    90
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শিক্ষাকর্মীদের ভাতা দেওয়া মানেই সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করা। এমনটাই দাবি সিপিএমের আইনজীবী নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যর।

    তাঁর কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন ভাতা তাঁর সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তাহলে রাজ্যের যত জায়গায় যত কর্মী ছাঁটাই হয়েছেন, তাদের সবাইকে ভাতা দিন। সরকারের চুক্তিভিত্তিক ছাঁটাই করা কর্মচারীদেরও তো ভাতা দেওয়া উচিত। বাম জমানার কথা টেনে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন একসময় যেমন বেকার ভাতা চালু হয়েছিল। তেমনটাই করুক রাজ্য সরকার। বিকাশরঞ্জন ভট্টাচার্য আরও বলেছেন রিভিউ ফাইল করা আর ভাতা দেওয়ার অর্থ একপ্রকার আদালতের রায়েরই অবমাননা। রিভিউ পিটিশন করার আগে গ্রুপ সি, গ্রুপ ডি-র শিক্ষাকর্মীদের জন্য যে অর্থ বরাদ্দের কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা কার্যত সুপ্রিম কোর্টের অবমাননা।

    সুপ্রিম কোর্টের নির্দেশকে ঘুরপথে চ্যালেঞ্জ করেছেন মুখ্যমন্ত্রী। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে ঢাকতে মুখ্যমন্ত্রী যে পন্থা নিচ্ছেন তা দেশের শীর্ষ আদালতের অবস্থানের বিপরীতগামী।