মহিলা অন্যায় করেছেন, অনড় হামিদুল, চোপড়াকাণ্ডে জালে আরও ১ 

0
209
MOHILA ANYAY KORECHEN ANOR HAMIDUR REHEMAN
MOHILA ANYAY KORECHEN ANOR HAMIDUR REHEMAN

চোপড়াকাণ্ডে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে নিজের বক্তব্যে অনড় তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলায় দলের তরফে হামিদুলকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার ফোনে মুখ্যমন্ত্রী হামিদুল রহমানকে ধমকও দিয়েছেন বলে খবর। তার পরেও বুধবারও  ফের হামিদুর রহমান বলেছেন তিনি মহিলার চরিত্র নিয়ে কথা বলেননি, অন্যায় করেছেন সেটা বলেছেন। এদিকে, চোপড়াকাণ্ডে তাজিমুল ইসলাম ওরফে জেসিবির পর বুধা মহম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মারধরের ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে ইসলামপুর থানার পুলিশ। বুধা জেসিবি ঘনিষ্ঠ বলে স্থানীয সূত্রে খবর। ফেলে পেটানোর সময় তাজিমুলের সঙ্গেই ছিলেন বুধা।