গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home North 24Pgs ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরেক অভিযুক্ত সুজল

    ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরেক অভিযুক্ত সুজল

    0
    92
    ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে সুজল পাসোয়ান নামে আরেক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যে ৬ কেন্দ্রে উপনির্বাচনের দিন ১৩ তারিখ নৈহাটির পাশেই ভাটপাড়ায় চায়ের দোকানে গুলি করে খুন করা হয় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউকে।
    খুনের ঘটনায় আগেই কউসর আলি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার রাতে নৈহাটির শিবদাসপুর এলাকা থেকে সুজলকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। উত্তরপ্রদেশের বালিয়াতে পালানোর ছক কষেছিল সুজল। তার আগেই তাঁকে গ্রেফতার করেছে তদন্তকারী অফিসাররা। পরিবারের তরফে যাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছিল তাদের মধ্যে সুজল পাসোয়ানও ছিল। পুলিশ সূত্রে খবর ২০২০ তে ভাটপাড়ায় খুন হয়েছিলেন আকাশ প্রসাদ নামে এক যুবক।
    সেই খুনে অন্যতম অভিযুক্ত ছিলেন নিহত তৃণমূল নেতা অশোক সাউ। আকাশ যাদবের খুনের বদলা নিতেই অশোক সাউকে খুন করা হতে পারে বলে প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান।
    ছবি  সৌজন্যে :সংগৃহীত