রাজ্যে আরও এক সংস্থার ওষুধে নিষেধাজ্ঞা

0
156
ছবি সৌজন্যে : নিজস্ব

স্যালাইনকাণ্ডে বামেদের বিক্ষোভের দিনেই বন্ধ করে দেওয়া হল ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ওষুধ উৎপাদন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পর ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ জারি হয়েছে।

স্যালাইন সহ বিভিন্ন ওষুধ রাজ্য সরকারকে সরবরাহ করে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি বারুইপুরে সংস্থার কারখানায় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরিদর্শনের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১ থেকে ২৩ পরপর তিন দিন বারুইপুরের ম্যানুফ্যাকচারিং ইউনিটে পরিদর্শনের পর সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা পরিদর্শন করেন। ফার্মা ইমপেক্স ল্যাবের উৎপাদিত ওষুধে কিছু ত্রুটি পাওয়ায় উৎপাদন বন্ধের নোটিস দেয়। ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি ওষুধ উৎপাদন বন্ধ থাকবে। এর আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর পর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন, ওষুধে নিষেধাজ্ঞা জারি হয়। এদিকে স্যালাইনকাণ্ডের প্রতিবাদে ক্যামাক স্ট্রিটের ড্রাগ কন্ট্রোল অফিস অভিযান করেছে বাম ছাত্র যুবরা। নিজাম প্যালেসে গিয়ে ডেপুটেশন জমা দেন ফুয়াদ হালিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। তাঁদের অভিযোগ ল্যাবগুলোতে যাচ্ছেতাই অব্যবস্থার মধ্যে স্যালাইন ওষুধ তৈরি হচ্ছে।

কিন্তু স্যালাইনটা যে খারাপ সেটা দেখার কেউ নেই। মানুষ স্যালাইনের জন্য মরছে সেটাও স্বীকার করছে না। একটা সাব স্ট্যান্ডার্ড কোয়ালিটির স্যালাইন একটা কোম্পানি বহাল তবিয়তে বছরের পর বছর বানিয়ে গেল, অথচ কোনও অডিট হল না।