গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home West Medinipur গোয়ালতোড়ে হাতির হামলায় ফের মৃত্যু, তাণ্ডব রুখতে ‘খাল’

    গোয়ালতোড়ে হাতির হামলায় ফের মৃত্যু, তাণ্ডব রুখতে ‘খাল’

    0
    211
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আবারও হাতির হানায় মৃত্যু ঘটনা পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। বনদফতরের খবর গোয়ালতোড়ের রঘুনাথবাড়ির বাসিন্দা বছর ৬৭-র রাম ধবল সকালে হাতির দলের মুখোমুখি পড়েন।
    পালিয়ে বাঁচার চেষ্টা করেও লাভ হয়নি। বৃদ্ধকে পিষে মারে দাঁতালরা। ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই তাণ্ডব চালাচ্ছে হাতির দল। এই নিয়ে আতঙ্ক বাড়ছিল গ্রামবাসীদের মধ্যে। এরইমধ্যে আবারও বুনো হাতির তাণ্ডবে মৃত্যু হয়েছে। অরাও একজনের। এদিকে জঙ্গলমহলে হাতির তাণ্ডব ঠেকাতে পরিকল্পনা নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়।
    হাতির করিডর অর্থাৎ যে পথে হাতিগুলো গ্রামে ঢোকে সেখানে খাল কেটে গ্রামগুলোকে ঘিরে দেওয়া হবে। তাতে একদিকে গ্রামবাসীরা যেমন হাতির তাণ্ডব থেকে রেহাই পাবে, তেমনই চাষের কাজে খালের জল ব্যবহার করতে পারবেন গ্রামবাসীরা।