জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ, শহিদ ১ জওয়ান

0
141
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
জম্মু-কাশ্মীরের পুঞ্চ নিয়ন্ত্রণ রেখা বরাবার ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন জওয়ান শহিদ হয়েছেন। ওই ঘটনায় আরও ২ জন গুরুতর জখম হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস সেনা জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছে, জাট রেজিমেন্টের অগ্নিবীর ললিত কমার ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত হয়েছে।
তিনি ২৫ জুলাই কৃষ্ণঘাটি ব্রিগেডের কাছে একটি অঞ্চলে টহল দেওয়ার সময় মাইন বিস্ফোরণ হয়। সেনা আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার রাজৌরির কিরি সেক্টরের চিংগাস এলাকায় ঘন জঙ্গলে তিন থেকে চারজন ব্যক্তির সন্দেহজন গতিবিধি লক্ষ্য করেন সেনারা।
এরপর সেনারা তাদের লক্ষ্য করে ১২ রাউন্ডেরও বেশি গুলি ছোড়ে এবং একই সঙ্গে তল্লাশি অভিযান শুরু করে। পাশাপাশি ড্রোন মোতায়েন করে। তবে সন্দেহভাজনদের কোনও সন্ধান মেলেনি। স্থানীয় পুলিশ, সিআরপিএফ এবং রাষ্ট্রীয় রাইফেলসের বিশেষ দল পুঞ্চের সুরাকোট এবং মেন্ধার অঞ্চলের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।