সংসদে আরেক গান্ধীর এন্ট্রি, উচ্ছ্বসিত কংগ্রেস

0
9729
Another Gandhi's entry into Parliament, Congress is excited
Another Gandhi's entry into Parliament, Congress is excited
সংসদে আরেক গান্ধীর এন্ট্রি হতেই উজ্জীবিত কংগ্রেস। অভিষেকেই দাদা রাহুল গান্ধীকে ছাপিয়ে গিয়ে কেরলের ওয়েনাড়ে ছক্কা হাঁকিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
মহারাষ্ট্রে সেভাবে সাফল্য না পেলেও, বিশাল জয় দিয়ে সংসদীয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধীর প্রবেশে উচ্ছ্বসিত কংগ্রেস ব্রিগেড। অন্যদিকে, ভোটের ফল সামনে আসতেই প্রিয়াঙ্কা গান্ধীকে মিষ্টিমুখ করিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস নেত্রীকে উত্তরীয়ও পরিয়ে অভ্যর্থনা জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীও তাঁকে দলের সভাপতিকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এদিকে, জয়ের ছবি স্পষ্ট হতেই ওয়েনাডের মানুষের প্রতি কৃত্জ্ঞতা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। বলেছেন, তিনি নিশ্চিত করবেন যে, সময়ের সঙ্গে সঙ্গে ওয়েনাড়ের মানুষ যাতে এই অনুভব করেন যে এই জয় তাদেরও এবং যে মানুষটাকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নিয়েছেন তিনি আশা-স্বপ্ন বোঝেন এবং নিজের লোক হয়েই লড়াই করবেন। সংসদে ওয়েনাড়বাসীর আওয়াজ হয়ে ওঠার দিকে তিনি তাকিয়ে আছেন। ভোট প্রচারে কঠোর পরিশ্রম করার জন্য কংগ্রেস নেত্রী দলের নেতা-কর্মী-স্বেচ্ছাসেবক ও সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
পাশাপাশি তিনি মা ও কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, স্বামী রবার্ট বঢ়রা, দুই সন্তান রেইহান ও মিরায়াকে এবং ভাই ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ছবি  সৌজন্যে : এক্স