গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ঢাকায় ইসকন মন্দিরে আগুন, চট্টগ্রামে উপাচার্যের পদত্যাগ

    ঢাকায় ইসকন মন্দিরে আগুন, চট্টগ্রামে উপাচার্যের পদত্যাগ

    0
    201
    ছবি সৌজন্যে : এক্স

    বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগেই বাংলাদেশের উপজেলা নামহাট্টার ইসকন মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় বিতর্ক বাড়ছে। এই ঘটনা নিয়ে ইসকন মন্দিরের ছবি পোস্ট করে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    অন্যদিকে,পড়ুয়াদের আন্দোলনের জেরে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন অনুপম সেন। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। এখন অভিযোগ উঠেছে, ২১-এ পদকপ্রাপ্ত পাঁচ দশকের বেশি শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকার পর শিক্ষাবিদ-র ওপর এমন ঘটনায় বিতর্ক বাড়ছে। তাঁকে কার্যত জোর করে করে উপাচার্য পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। অন্যদিকে, রাজশাহীতে দুই বোনের দোকান ভেঙে দেওয়ার ভিডিও ভাইরাল হতেই যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এরইমধ্যে আমেরিকার সেনেটের সদস্য রাজা কৃষ্ণমূর্তি অবিলম্বে মানবাধিকার রক্ষায় বাংলাদেশের সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।

    মানবাধিকার, স্বাধিকার রক্ষা, শান্তিপূর্ণ আন্দোলন ও মানুষের আইনি অধিকার রক্ষায় ব্যবস্থা নিক সরকার’, ইউনূস প্রশাসনের কাছে দাবি মার্কিন কংগ্রেসের সদস্য রাজা কৃষ্ণমূর্তির। এদিকে, ঢাকার ইসকন মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।