গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Hooghly রিষড়ায় লক্ষ্মীরভাণ্ডারের আরেক পুরুষ সুবিধাভোগী গ্রেফতার

    রিষড়ায় লক্ষ্মীরভাণ্ডারের আরেক পুরুষ সুবিধাভোগী গ্রেফতার

    0
    312
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বহরমপুর, চন্দ্রকোণার পর এবার রিষড়া। লক্ষ্মীর ভাণ্ডারে প্রতারণার অভিযোগে বিজয় সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
    স্থানীয়দের দাবি বিজয় রিষড়ার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথী গুপ্তর ঘনিষ্ঠ। ওই ওয়ার্ডের বাসিন্দা উর্মিলা দেবীর অভিযোগ লক্ষ্মীর ভাণ্ডারে তাঁর প্রাপ্য টাকা ঢকত তৃণমূল কর্মী বিজয় সাউয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অভিযোগকারিণীর দাবি বিষয়টি জানাজানি হতে ৫ হাজার টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে চাপ দেন তৃণমূল কাউন্সিলর পার্থসারথী গুপ্ত। মুখ খুললে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
    সরকার বদলাতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরুর আগে ঝাড়াই বাঝাই করতে গিয়ে একের পর এক লক্ষ্মীর ভাণ্ডারে পুরুষ সুবিধেভোগী গ্রেফতার হচ্ছেন।