
ছত্তিশগঢ়ের গড়িয়াবন্দ জেলায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে একজন মাওবাদী কমান্ডার নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে নিহত ওই মাওবাদীর মাথার দাম ধার্য করা হয়েছিল ৮ লক্ষ টাকা।
রাজধানী রায়পর থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকায় মাওবাদীদের গতিবিধি সম্পর্কে গোপন সূত্রে খবর পেয়েই অভিযান শুরু করে পুলিশ। নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ে নিহত হয়েছেনও যোগেশ। তাঁর মৃতদেহের পাশ থেকে একটি সেলফ-লোডিং রাইফেল এবং বিপল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
