কিষেণজির মৃত্যুর বদলা চাই, ফের বাঁকুড়ায় মাওবাদী পোস্টার

0
159
ছবি সৌজন্যে : নিজস্ব

আবারও মাওবাদী পোস্টার ঘিরে আতঙ্ক ছড়ালো বাঁকুড়ায়। রবিবার সকালে তালডাংরার একধিক জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে।

যেখানে লেখা হয়েছে কিষেণজি, সুনীল মাহাতর মৃত্যুর বদলা চাই। গত এক দশকে রাজ্যে কোনও মাওবাদী হামলার ঘটনা ঘটেনি। যদিও মাঝে মধ্যে জঙ্গলমহলের নানা জায়গায় পেস্টার দেখা যায়। একটা সময় বাঁকুড়া, পুরুলিয়ার মত বিস্তীর্ণ অঞ্চলে মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল। ২০১১-য় তৃণমূল ক্ষমতায় আসার পর কিষেণজিকে মারা হয়। এরপর লাগাতার অভিযানে আরও বহু মাও নেতার মৃত্যু হয়। তার পর থেকেই ক্রমশ স্বাভাবিক হয়েছে জঙ্গলমহল।

পোস্টারে আরও লেখা হয়েছে সিভিক ভলান্টিয়ার ও পঞ্চায়েত প্রধানদেরও পোস্টারে হুমকি দেওয়া হয়েছে। পোস্টারের নিচে লেখা হয়েছে ভোট নয়, চোট চাই।