গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National চেন্নাইয়ে ফের নিট পরীক্ষার্থীর আত্মহত্যা

    চেন্নাইয়ে ফের নিট পরীক্ষার্থীর আত্মহত্যা

    0
    101
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    তামিলনাড়ুতে ফের আত্মহত্যার পথ বেছে নিয়ে এক নিট পরীক্ষার্থী। পর পর নিট পরীক্ষার্থীদের আত্মহত্যা ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে  উঠেছে তামিলনাড়ু। চেন্নাইয়ে দেবদর্শিনী নামে বছর ২১-এর এক নিট পড়ুযার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে , নিটের প্রস্তুতি নিচ্ছিলেন দেবদর্শিনী। আগামী মাসেই নিট পরীক্ষা। নিট নিয়ে  মানসিকভাবে বেশ চাপে ছিলেন ওই তরুণী। এর আগে চারবার সর্বভারতীয়  মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিলেন তিনি।
    এবার পরীক্ষার আগে তাই অতিরিক্ত চাপে পড়ে গিয়েছিলেন তিনি। সেই চাপেই সম্ভবত চরম সিদ্ধান্ত নিয়েছেন। এই নিয়ে  গত ৮ বছরে ২০ জন নিট পরীক্ষার্থী আত্মঘাতী হয়েছেন। বিষয়টি এবার রাজনৈতিক ইস্যু হয়ে  দাঁড়িয়েছে । বিরোধীরা একযোগ নিশানা করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে। সর্বভারতীয়  স্তরে অভিন্ন প্রবেশিকা চালুর সময়  থেকেই আপত্তি ছিল তামিলনাড়ু, কেরল-সহ কয়েকটি রাজ্যের।
    ২০২১ সালে তামিলনাড়ুতে ক্ষমতায়  আসার আগেই নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো বিধানসভায়  প্রস্তাবও পাশ করান তিনি। কিন্তু তা কার্যকর হয়নি। সেকারণেই বিরোধীরা তোপ দাগছেন স্ট্যালিনকে।