
বড়বাজারের ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় খুরশিদ আলম নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে তিনি ওই হোটেলের ইন্টেরিয়র ডিজাইনের কাজ করেছিলেন।
তার বাড়ি পার্কসার্কাসের রাইফেল রেঞ্জ রোডে। উল্লেখ্য, বৃহস্পতিবারই ওই হোটেলের চাওলাকে গ্রেফতার করেছিল পুলিশ। একই সঙ্গে পাকড়াও করা হয়েছে হোটেলের ম্যানেজার গৌরব কাপুরকে। অন্যদিকে হোটেলের অপর মালিক অতুল চাওলার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য বুধবার কলকাতার পুর কমিশনারের নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি গড়েছে রাজ্য। পুরসভার পাশাপাশি কমিটিতে রাখা হয়েছে দমকল এবং পুলিশ আধিকারিকদের।





