
চন্দ্রকোণা, গলসির পর এবার গোঘাট। আলুর পর্যাপ্ত দাম না পেয়ে আত্মঘাতী হয়েছেন আরও এক চাষি।
এমনটাই দাবি পরিবারের। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত বাপন সুর। ১০ বিঘা জমি ভাগে নিয়ে আলু চাষ করেছিলেন বাপন। বর্তমানে আলুর দাম একেবারে নিম্নমুখী। গত বছর ৫০ থেকে ৬০ গাড়ি আলু ঋণ নিয়ে হিমঘরে রেখেছিলেন। এই আলু বস্তা প্রতি ৭০ টাকা হিসাবে বিক্রি হয়েছে। যার ফলে অনেকটাই ক্ষতির সম্মুখীন হন বাপন, এমনটাই দাবি পরিবারের।
শনিবার রাত্রে গলায় ফাঁস লাগিয়ে নিজের বাড়িতেই আত্মঘাতী হন বাপন। বাড়ির লোকজনই বাপনকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।









