
প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ সম্রাট বড়ুয়া নামে আরেক কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ।
সম্রাট বড়ুয়া বিধাননগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে তোলাবাজি হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে। বাগুইআটি থানার পুলিশ সম্রাট ওরফে রাখালকে গ্রেফতার করেছে। শেষ এক সপ্তাহে বিধাননগর পুরসভার তিনজন কাউন্সিলর ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। কদিন আগে গ্রেফতার করা হয়েছে সুজিত বসু ঘনিষ্ঠ বিধাননগর পুরসভার আরেক কাউন্সিলর রঞ্জন পোদ্দার। প্রোমোটারকে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছেন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী।
সোশ্যাল মিডিয়ায় অদিতি এবং দেবরাজের হয়ে প্রচার করেছেন। অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত। দেবরাজের ঘনিষ্ঠ হওয়ায় এলাকায় তাঁর প্রভাব ছিল যথেষ্ট।







