
কানাডার সারে শহরে কাপিল শর্মার জনপ্রিয় রেস্তরাঁয় ফের গুলি চলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ক্যাপ’স ক্যাফে নামে ওই ক্যাফেটি এই নিয়ে তিন বার দুষ্কৃতীদের হামলার মুখে পড়ল।
প্রকাশ্যে গুলি চালানোর এই ঘটনা ভিডিওতে ধরা পড়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও, আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী কুলবীর সিধু ও গোল্ডি ঢিল্লোঁ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হামলার দায় স্বীকার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পোস্টে বকেয়া টাকার লেনদেন ও ধর্মীয় অবমাননার অভিযোগের কথাও উল্লেখ রয়েছে।








