
রাজস্থানের কোটায় ফের আত্মঘাতী এক পড়ুয়া। হস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে একাদশ শ্রেণীর ওই ছাত্রের দেহ। ঘর থেকে কোনও সুই সাইড নোট পাওয়া যায়নি।
জানা গিয়েছে, বিহার থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় গিয়েছিল সে। সেখানে বিজ্ঞান নগরের একটি কোচিং সেন্টারে পড়াশোনা করছিল সে। শুক্রবার অনেক ডাকাডাকির পরেও সাড়া না-মেলায় পুলিশকে খবর দিয়েছিল হস্টেল কর্তৃপক্ষ। তারা এসে দরজা ভেঙে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
খবর দেওয়া হয়েছে কিশোরের পরিবারকেও। ওই হস্টেলের সিলিং ফ্যানগুলিতে আত্মহত্যা ঠেকানোর বিশেষ যন্ত্র বসানো ছিল। তা সত্ত্বেও কী ভাবে ওই কিশোর আত্মঘাতী হল, তা খতিয়ে দেখছে পুলিশ।
