গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National অসমে আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি গ্রেফতার

    অসমে আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি গ্রেফতার

    0
    116
    ছবি সৌজন্যে : এক্স
    অসমে আনসারুল্লা বাংলা টিমের আরও এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। অসমের কোকরাঝড় থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। সন্দেহভাজন এই জঙ্গির নাম গাজি রহমান।
    সূত্রের খবর, ওই জঙ্গি পূর্ব ভারতে এবিটির স্লিপার সেলের অন্যতম বড় মাথা। যদিও পুলিশের তরফে এখনও স্পষ্ট করে এ বিষয়ে কিছু জানানো হয়নি। একের পর এক আনসারুল্লাহ্‌ বাংলা টিমের জঙ্গি গ্রেফতার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ফলে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই নিয়ে অপারেশন প্রঘাতে মোট ১২ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, গ্রেফতারি এড়াতে পরিচয় বদলের চেষ্টা করেছিল গাজি রহমান। পুলিশ সূত্রে খবর, অত্যাধুনিক অস্ত্র প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই জঙ্গিকে। আনসারুল্লাহ্‌ বাংলা টিমের বাকি সদস্যরা কোথায় ঘাঁটি গেড়ে রয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। তদন্তের শুরু থেকেই এই সন্দেহভাজন ব্যক্তির নাম ছিল পুলিশের র‍্যাডারে। কিন্তু পলাতক ছিল গাজি রহমান। অবশেষে কোকরাঝাড় পুলিশকে সঙ্গে নিয়ে তাকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। ধরপাকড় শুরু হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছিল গাজি রহমান। বাংলাদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল তার। এর আগে যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র, বিভিন্ন নথি, সন্দেহজনক বই, নগদ টাকা, মোবাইল আরও অনেক কিছু। এছাড়াও আইইডি তৈরির সরঞ্জাম এবং একে সিরিজের রাইফেলও উদ্ধার হয়েছে।