গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National গ্রেফতার জ্যোতি ঘনিষ্ঠ ইউটিউবার জশবীর সিং

    গ্রেফতার জ্যোতি ঘনিষ্ঠ ইউটিউবার জশবীর সিং

    0
    151
    ছবি সৌজন্যে : এক্স
    জ্যোতি মালহোত্রার পর পাক গুপ্তচর সন্দেহে পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ইউটিউবার জশবীর সিং। জন মহল নামে একটি ইউটিউব চ্যানেল চালান তিনি।
    যে চ্যানেলের প্রায় ১১ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছেন। তার বিরুদ্ধে পুলিশের অভিযোগ, জশবীর চ্যানেলের সুবাদে পাক চর সংস্থার লোকজনের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ জানিয়েছে, পাকিস্তানি এজেন্ট ঘনিষ্ঠ জ্যোতি মালহোত্রার সঙ্গে জশবীরের নিয়মিত যোগাযোগ ছিল। পাঞ্জাব পুলিশের বক্তব্য অনুযায়ী, জশবীর এবং পাকিস্তানি চর সংস্থার অফিসার শাকির ওরফে জাট রণধাওয়ার খুবই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। জাট রণধাওয়া একজন ভারতীয় বংশোদ্ভূত আইএসআই চর।
    এছাড়াও জশবীর দিল্লির পাকিস্তান হাই কমিশনের প্রাক্তন আধিকারিক ও পাক নাগরিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গেও সম্পর্ক বজায় রেখে চলতেন। উল্লেখ্য, দানিশকে আগেই গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারত সরকার দেশ থেকে বিতাড়িত করেছে।