
মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নন্দীগ্রামে হারানোর চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার নন্দীগ্রামে মহাপ্রভু মহোৎসবে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখান থেকেই কার্যত চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন ২০২১-এ প্রায় ২ হাজার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন।
ছাব্বিশে দাঁড়ালে আরেকটা শূন্য যোগ হবে। ২০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসেছিলেন শুভেন্দু অধিকারীকে বিচ্ছন্ন করার জন্য। নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিচ্ছন্ন করেছেন। ভাটপাড়ার সভা থেকে আবারও বঙ্গ জয়ের হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ওড়িশায় প্রথম বিজেপির সরকার হয়েছে।
বিহারে সন্ধের পর কেউ বাড়ি থেকে বেরতে পারত না। বিহারকে একসময় জঙ্গলবাজের রাজত্ব বলা হত। মোদীজি, নীতীশজির নেতৃত্বে জঙ্গলরাজ খতম হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ২০২৪-এ কলিঙ্গ, ‘২৫-এ অঙ্গ আর ছাব্বিশে বঙ্গ জিততে হবে।
