গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk স্লো পয়জান নয়, হৃদ্‌রোগে মৃত্যু আনসারির 

    স্লো পয়জান নয়, হৃদ্‌রোগে মৃত্যু আনসারির 

    0
    150
    স্লো পয়জান নয়, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের গ্যাংস্টার তথা রাজনীতিক মুখতার আনসারির। সম্প্রতি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পর এই রিপোর্ট  জমা দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারকে।
     মার্চ মাসে উত্তরপ্রদেশের বান্দা জেলে বন্দি অবস্থায় মৃত্যু হয়েছিল মুখতার আনসারির। জেল হেফাজতে তাঁর মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল পরিবার। উঠে এসেছিল ধীরে ধীরে বিষ প্রয়োগ করে খুনের তত্ত্বও। পরিবারের তরফে এই অভিযোগ উঠে আসার পর বান্দার জেলাশাসক একটি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সূত্রের খবর, সেই তদন্তের রিপোর্টেও উঠে এসেছে জেলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন মুখতার আনসারির এবং সেই কারণেই মৃত্যু হয়েছে তাঁর। ফরেন্সিক পরীক্ষায় কোনও বিষক্রিয়া পাওয়া যায়নি। উত্তরপ্রদেশ সরকারের সচিবালয়ে ইতিমধ্যে সেই রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন জেলাশাসক।