নদিয়ায় গ্রেফতার আনসারুল্লা বাংলা জঙ্গি

0
183
ছবি সৌজন্যে : নিজস্ব

জঙ্গি সন্দেহে নদিয়া থেকে বিপ্লব বিশ্বাস ওরফে আবদুল্লা নামে এক যুবককে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। বুধবার গভীর রাতে নদিয়ার থানারপাড়া এলাকা থেকে বিপ্লব বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে আনসারুল্লা বাংলা জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অনুমান এসটিএফের।

এর আগে কেরল থেকে গ্রেফতার আনসারুল্লা বাংলার সদস্য বাংলাদেশি জঙ্গি শাদ রাডির আত্মীয় সহ ২ জনকে জেরা করে বিপ্লবের খোঁজ পায় এসটিএফ। বিপ্লব ওরফে আবদুল্লার থেকে বেশকিছু আইডি কার্ড পাওয়া গিয়েছে। সেগুলো ভুয়ো কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।

বিপ্লবকে জেরা করে আর কেউ জঙ্গি সংগঠনে জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার বিপ্লবকে বহরমপুর আদালতে তোলা হলে তিনদিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।