নৈতিক স্পষ্টতায় জবাব, সনিয়ার সুর রাহুলেরও

0
17
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
গাজা পরিস্থিতি এবং ভারতের বর্তমান বিদেশনীতি নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী-র মন্তব্যকে সমর্থন জানিয়ে তিনি দাবি করেছেন, ভারতের স্বাধীন ও নীতিনিষ্ঠ বিদেশনীতি পুনরুদ্ধার করা প্রয়োজন।
শনিবার এক্স পোস্টে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, বিশ্ব যখন ক্রমশ ইজরায়েলের কৌশলগত অবস্থান থেকে দূরে সরে যাচ্ছে, তখন ভারত উল্টোদিকে সেই বলয়ের আরও কাছাকাছি চলে যাচ্ছে। তাঁর অভিযোগ, দেশের ঐতিহ্যগত স্বাধীন বিদেশনীতি বর্তমানে দুর্বল হয়ে পড়ছে।
রাহুলের বক্তব্য, গাজা ইস্যুতে ভারতের উচিত মানবিক মূল্যবোধ এবং নৈতিক অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরা। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের যে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ঐতিহ্য রয়েছে, তা পুনরুদ্ধার করা জরুরি। এর আগে সনিয়া গান্ধীও গাজা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেছিলেন। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়।