‘বাংলা বিরোধী, জমিদারদের চক্রান্ত’ : অভিষেক 

0
354
ছবি সৌজন্যে :ফেসবুক
নির্বাচন সরকারি ভাবে এখনও ঘোষণা করা হয়নি। তার আগেই বাংলা বিরোধী, জমিদারদের চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। বীরভূমের জনসভা থেকে কপ্টার বিভ্রাট নিয়ে এভাবেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায়, তাঁর কপ্টারের অনুমতি, যা সকাল ১১টায় দেওয়ার কথা, এখনও দেয়নি। মাঝে ভেবেছেন গাড়িতে আসব। ১২টায় বেরোলে ৫টা বাজত। বুদ্ধি খাটিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে কপ্টার এনিয়ে সভাস্থলে পৌঁছেছেন। বিজেপির যা জেদ, তার ১০ গুণ জেদ তাঁর।
অভিষেকের বক্তব্য, কথা দিয়ে কথা রাখেন তিনি। দেরি হলেও বলেছিলেন বীরভূমে সভা করবেন। তাই করেছেন, ১০টা মানুষ থাকলেও কথা বলবেন। অভিষেক বলেছেন, এটাই তৃণমূল, মাথা নত করে না।