গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International মে দিবসে আমেরিকায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ

    মে দিবসে আমেরিকায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ

    0
    91
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    মে দিবসে আমেরিকাজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভে অংশ নিতে দেশটির বিভিন্ন শহরে জড়ো হন তারা।সে সময় তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি ও প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করার প্রতিবাদ জানিয়েছেন।

    এদিকে, শুধু আমেরিকাতেই নয়, ফ্রান্স থেকে ফিলিপাইন পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গায় আয়োজিত মে দিবসের র‍্যালিতে ট্রাম্পবিরোধী বার্তা দেখা গেছে।বিক্ষোভের প্রধান আয়োজক ছিল,৫০৫০১ নামের একটি সংগঠন। বামপন্থি কিছু গোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই সংগঠনের নামের ব্যাখ্যা হলো ৫০ অঙ্গরাজ্যে ৫০টি বিক্ষোভ ও একটি ঐক্যবদ্ধ আন্দোলন। এরা আগেও বেশ কয়েকবার বিক্ষোভের ডাক দিয়েছিল।

    সংগঠনটি জানিয়েছে,মে দিবসের এই বিক্ষোভ আমেরিকার এক হাজারের বেশি জায়গায় অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, শিকাগো ও লস অ্যাঞ্জেলেসসহ দেশের বড় বড় শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। ছোট শহরগুলোর রাস্তাতেও বিক্ষোভকারীরা সমবেত হন।