ওয়াকফ বিরোধী মিছিল থেকে ফের শতাব্দী-র বিরুদ্ধে ক্ষোভ

0
124
ছবি সৌজন্যে : নিজস্ব

ওয়াকফ আইনের বিরোধিতায় মিছিল থেকে শতাব্দী রায়ের বিরুদ্ধে ফের ক্ষোভ আছড়ে পড়ল বীরভূমে। মুরারইয়ে তৃণমূলের চারবারের সাংসদের বিরুদ্ধে উঠেছিল স্লোগান।

এবার শতাব্দী রায়ের ছবিতে কালী লেপে মিছিল করেছেন বিক্ষোভকারীরা। এর আগে মুরারইয়ের মিছিল থেকে স্যালাইন এমপি বলে স্লোগান ওঠে। তৃণমূলের মিছিলে তাঁর উদ্দেশে ক্ষোভের প্রসঙ্গে সাংসদ জানিয়েছিলেন যাঁরা এই কাজ করেছেন, তাঁরা তৃণমূলের লোক হতে পারেন না।

শুক্রবার সিউড়িতে ওয়াকফ আইনের প্রতিবাদে মিছিলে দেখা গিয়েছে শতাব্দীর বেশ কয়েকটি ছবিতে কালো রং দিয়ে কাটাকুটি করা হয়েছে।