গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology অ্যান্টিট্রাস্ট : সার্চ রেজাল্টে পরিবর্তন আনছে গুগল

    অ্যান্টিট্রাস্ট : সার্চ রেজাল্টে পরিবর্তন আনছে গুগল

    0
    185
    ছবি সৌজন্যে : এক্স

    ইউরোপীয় ইউনিয়নের বিশাল অ্যান্টিট্রাস্ট জরিমানা এড়াতে নিজেদের সার্চ রেজাল্টে পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে গুগল। ডিজিটাল মার্কেটস অ্যাক্ট ,ডিএমএ লঙ্ঘন করে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় গুগল শপিং, গুগল হোটেল এবং গুগল ফ্লাইটের মতো নিজস্ব সার্ভিসগুলোকে অগ্রাধিকার দেওয়ায় ইউরোপীয় কমিশন অভিযুক্ত করার ঠিক তিন মাস পর গুগল এ প্রস্তাব দিল।

    তথ্য অনুযায়ী, এ পরিবর্তনের মাধ্যমে গুগলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সার্ভিস সার্চ লিস্টে আরও ভালোভাবে দেখাবে।ডিজিটাল মার্কেটস অ্যাক্ট বড় টেক কোম্পানিগুলোর জন্য করণীয় এবং করণীয় নয় এমন একটি তালিকা দিয়েছে, যার লক্ষ্য তাদের স্বেচ্ছাচারিতার ওপর নিয়ন্ত্রণ আনা এবং প্রতিদ্বন্দ্বীদের প্রতিযোগিতার জন্য আরও জায়গা দেওয়া এবং ইউজারদের আরও পছন্দের সুযোগ করে দেওয়া।

    নথিতে বলা হয়েছে, গুগলের নতুন এ প্রস্তাবের আওতায় বস্তুনিষ্ঠ এবং বৈষম্যহীন মানদণ্ডের ভিত্তিতে নির্বাচিত একটি ভার্টিক্যাল সার্চ সার্ভিস,ভিএসএস সার্চের শীর্ষে গুগলের মতো একই ফরম্যাট, তথ্য এবং বৈশিষ্ট্যসহ নিজস্ব বাক্স পাওয়া যাবে।এই বক্সে হোটেল, এয়ারলাইন, রেস্টুরেন্ট এবং পরিবহন সংক্রান্ত নির্বাচিত তিনটি সরাসরি লিংক থাকবে।অন্যান্যদের নীচে স্থান দেওয়া হবে,ইউজাররা যদি তাতে ক্লিক না করেন তবে কোনো বক্স থাকবে না।