
আমেরিকা ও ইরানের মধ্যে দু’সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তোনিও গুতেরেস সব পক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে ইরান ও আমেরিকাকে বাধ্যবাধকতা মেনে চলতে এবং এই অঞ্চলে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে যুদ্ধবিরতির শর্তাবলি পালন করতে আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, বেসামরিক জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ লাঘবের জন্য অবিলম্বে সংঘাত বন্ধ করা প্রয়োজন। ডুজারিক আরও নিশ্চিত করেছেন, রাষ্ট্রসংঘের মহাসচিবের ব্যক্তিগত দূত জঁ আর্নল্ট স্থায়ী শান্তির প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ওই অঞ্চলে অবস্থান করেছেন।









