গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata দ্বন্দ্ব মিটিয়ে কোর কমিটির বৈঠকে কেষ্ট-কাজল

    দ্বন্দ্ব মিটিয়ে কোর কমিটির বৈঠকে কেষ্ট-কাজল

    0
    146
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলকাতায় অনুব্রত মণ্ডল, কাজল শেখকে সতর্ক করেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বে। অনুব্রত মণ্ডল, কাজল শেখকে নিয়ে আলাদা কথা বলেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী ফিরহাদ হাকিম।
    দুজনকেই মিলেমিশে কাজ করতে বলে কড়া বার্তা দিয়েছিলেন। এরপর শনিবার বোলপুরে পার্টি অফিসে একসঙ্গেই কোর কমিটির বৈঠকে উপস্থিত হয়েছেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ। বাধ্য ছাত্র-র মতই দুজনই একে অপরের মতকে সমর্থন করেছেন বলে খবর। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। সেই লক্ষ্যে বীরভূম জেলা থেকে কতজন মানুষ কলকাতায় যাবে তা নিয়ে শনিবার বৈঠক হয়েছে।
    কোর কমিটির বৈঠকে হাজির ছিলেন ৯ সদস্যই। বৈঠক শেষে বীরভূমের সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন সংগঠনবৃদ্ধিতে কীকী কাজকর্ম হবে তা নিয়ে আলোচনা হয়েছে।