গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যমন্ত্রীর স্নেহের চাদরে সমাজবিরোধীরা সুরক্ষিত: সুকান্ত

    মুখ্যমন্ত্রীর স্নেহের চাদরে সমাজবিরোধীরা সুরক্ষিত: সুকান্ত

    0
    135
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মুখ্যমন্ত্রীর স্নেহের চাদরের তলায় কীভাবে সমাজবিরোধীরা সুরক্ষিত। ভাইরাল হওয়া ফোনালাপ শুনলেই স্পষ্ট। আইসিকে গালাগালি, হুমকির অডিও ক্লিপ ভাইরাল হতেই আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।
    সোশ্যাল মিডিয়ায় অডিও ক্লিপ পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন বীরভূমের ছাল ছাড়ানো বাঘ, যার মাঝেমধ্যে ব্রেনে অক্সিজেন ঘাটতি হয়। তিনি প্রশ্ন তুলেছেন এই কথোপকথনে প্রশাসনে কি কোনও প্রভাব পড়বে। সুকান্ত মজুমদার বলেছেন তৃণমূল নেতাদের কাছে পুলিশই সুরক্ষিত নয়। তাহলে বাকিদের কি অবস্থা হবে। সুকান্ত মজুমদারের দাবি মুখ্যমন্ত্রীরই অনুব্রত মণ্ডলকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন।
    এদিকে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের দাবিতে সিউড়িতে এসপি অফিসের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধাস্তি বেধে যায়।