
বোলপুরে নিজের ডাকা কোর কমিটির বৈঠকে গরহাজির রইলেন অনুব্রত মণ্ডল। তবে বোলপুরের বৈঠকে উপস্থিত রয়েছেন কাজল শেখ।
বোলপুরের বৈঠকের পরিবর্তে তিনি মহম্মদবাজারে একটি বৈঠকে যোগ দিতে চলে গিয়েছেন। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি কাজল শেখের সঙ্গে দ্বন্দ্ব এড়াতেই কি তিনি এই বৈঠক এড়ালেন। অনুব্রত মণ্ডল জানিয়েছেন, মহম্মদবাজারে দেউচা-পাচামি নিয়ে বৈঠক করেছেন। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেউচা-পাঁচামির দায়িত্ব তাঁকে সপেঁছেন। গত ডিসেম্বরে রামপুরহাটে জেলা কোর কমিটির বৈঠকের তিন মাস পরে শনিবার বোলপুরে ফের বৈঠক ডাকা হয়েছিল। যাকে ঘিরে চরম অস্বস্তি তৈরি হয় দলে। বিকাশ রায়চৌধুরী এ ব্যাপারে জানিয়ে দিয়েছিলেন, কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। তিনি যেদিন বৈঠক ডাকতে বলবেন সে দিনই বৈঠক হবে।
এদিকে অনুব্রত মণ্ডল বুধবার দুপুরে কোর কমিটির বৈঠক না ডেকে জেলা কমিটির বৈঠক ডাকেন। তাতে দলের ৯টি বিভাগকে ডাকা হয়। সাংসদ থেকে শাখা সংগঠনের সবাইকে। উদ্দেশ্য একটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে জেলায় নির্বাচনী কমিটি তৈরি করা।
