
ইটভাটা লুঠ মামলায় জেলা আদালতে ধাক্কা খাওয়ার পর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। আগাম জামিনের আবেদন জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন করেছেন।
এর আগে প্রায় ৩০ লাখ টাকার ইট লুঠ এবং ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় সিউড়ি জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। তবে সেই আবেদন গ্রহণ করেনি আদালত।
জেলা জজ আদালত তাঁর আগাম জামিনের আর্জি সরাসরি খারিজ করে দেয়। গ্রেফতারি এড়াতে বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল।
