
পুলিশকে কু’কথাকাণ্ডে বোলপুর মহকুমা আদালতে এবার আগাম জামিন চেয়েছেন অনুব্রত মণ্ডল। সোমবার বেলা সাড়ে ১০টা নাগাদ বোলপুর মহকুমা আদালতে এসে আত্মসমর্পণ করেছেন অনুব্রত মণ্ডল। আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেছেন।
এরপর তিনি আদালত থেকে বেরিয়ে যান। বোলপুর থানার আইসি-কে তিনি কু’কথা বলেছিলেন। তার ভিত্তিতে মামলা হয়েছিল। এর আগে তিনি পুলিশের কাছে গিয়েছিলেন। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। তখন তিনি জামিন নেননি। এ বিষয়ে এদিন কোনও কথা বলতে চাননি অনুব্রত। তিনি কোর্ট থেকে বেরিয়ে সরাসরি বাড়ির দিকে রওনা দেন। আইসি যে কু’কথা বলেছিলেন, তাতে একাধিক ধারায় মামলা করেছিল জেলা পুলিশ। সেই মামলার ভিত্তিতে তাঁকে শান্তিনিকেতন থানায় ডেকে পাঠানো হয়েছিল। সেই মামলায় এর আগে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন এসডিপিও বোলপুর। তিনি এই মামলার তদন্তকারী অফিসার।
সেই সময় প্রায় এক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। তারপর তিনি জামিনের আবেদন করেননি। এই প্রথম তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন।
