গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Birbhum হাজিরা না অনুব্রত-র, বোলপুর এসডিপিওতে ৭ আইনজীবী

    হাজিরা না অনুব্রত-র, বোলপুর এসডিপিওতে ৭ আইনজীবী

    0
    272
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। তার বদলে সাত আইনজীবীকে পাঠিয়েছেন তিনি।

    আইনজীবীদের অনুব্রতের অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করা হলে, তাঁদের এক জন প্রশ্ন এড়িয়ে বলেছেন, পুলিশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসডিপিও অফিসে এসেছিলেন তাঁরা। অনুব্রতর আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে, অনুব্রত অসুস্থতার কারণে হাজির হতে পারেননি। এর পরে পুলিশ অনুব্রতের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে কিনা, করলেও তা কী, এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভাইরাল অডিয়ো ক্লিপ-কাণ্ড নিয়ে শোরগোল পড়তেই শুক্রবার দুপুরে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিল তৃণমূল। দলের নির্দেশে লিখিত ভাবে পুলিশের কাছে নিঃশর্ত ক্ষমা চান তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তার পর ভিডিয়োবার্তা দিয়েও পুলিশের কাছেও মাফ চান তিনি। মেনে নেন ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপে অনুব্রত মণ্ডল বলছি বলে যে কণ্ঠ শোনা গিয়েছে, সেটা তাঁরই। তৃণমূল নেতার দাবি, পুলিশ-প্রশাসনের সঙ্গে বরাবরই তাঁর সুসম্পর্ক। পুলিশকে নিয়ে কখনও খারাপ কথা বলেন না। দলের কাছে ক্ষমাপ্রার্থনা করে প্রথম চিঠি দেওয়ার মিনিট ৫০ পরে দ্বিতীয় চিঠি পাঠান অনুব্রত। সেখানে তাঁর বক্তব্য ছিল আরও সংক্ষিপ্ত।

    তৃণমূল সূত্রে খবর, অনুব্রতকে বয়ান বদল করিয়ে আবার চিঠি পাঠাতে বলেন শীর্ষ নেতৃত্বই।