অনুব্রত-র জেরা পর্ব পুরোটাই স্ক্রিপটেড  ঃ সুকান্ত-অধীর

0
349
ছবি সৌজন্যে : নিজস্ব

অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ পুরোটাই স্ক্রিপটেড বলে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন দল থেকেই অনুব্রত মণ্ডলকে বলে দেওয়া হয়েছে। তাই দু-দু’বার তলবের পর হাজিরা দিয়েছেন।

তাঁর প্রশ্ন এমন ঘটনার পর পুলিশ কেন এতদিন অপেক্ষা করল। যদি অনুব্রত মণ্ডলের জায়গায় অন্য কোনও ব্যক্তি হতেন, তাহলেও কি পুলিশের আচরণ এমনটা হত। প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। এর থেকেই প্রমাণ অনুব্রত মণ্ডলের মত লোকেদের কাছে পুলিশ আত্মসমর্পণ করেছে। দল বিষয়টি দেখছে। দল সমস্ত বিষয় দেখে সিদ্ধান্ত নেবে। এনিয়ে কোনও মন্তব্য করে বিতর্কে যেতে চান বলে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন বীরভূমের অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়।

অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরির বক্তব্য কেন কল রেকর্ড বাইরে গেল সে বিষয়ে পুলিশের মাথা ব্যথা অথচ কেন গালাগালি দেওয়া হয়েছে সেদিকে কোনও মাথা ব্যথা নেই। তাঁর কথায় শেষপর্যন্ত আইসিকেই ফাঁসানো হবে।