গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment পরিবারকে ধর্ষণ-খুনের হুমকি, ক্ষমা চান অনুরাগ

    পরিবারকে ধর্ষণ-খুনের হুমকি, ক্ষমা চান অনুরাগ

    0
    274
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অনুরাগ কাশ্যপ,প্রসঙ্গের বাইরে গিয়ে ব্রাহ্মণদের উদ্দেশে কুমন্তব্য করায় তীব্র্য কটাক্ষের শিকার। সোশ্যাল মিডিয়ায় নানাভাবে অপদস্থ করার পাশাপাশি তাকে কুৎসিত ভাষায় আক্রমণও করা হচ্ছে। শুধু তাই নয়, তার বাড়ির মেয়ে, বন্ধু, সহকর্মীদের দেওয়া হচ্ছে ধর্ষণ-খুনের হুমকি।

    যার দরুণ খানিক নরম হয়ে এবার প্রকাশ্যে ক্ষমা চাইতে হলো পরিচালককে।যদিও অনুরাগের দাবি,তিনি যা বলেছেন সজ্ঞানেই বলেছেন।সেই সব বলা কথা ফেরাতেও চান না। পরিচালকের মতে, তিনি একটি কথা কেবল বক্তব্যের বাইরে বলেছিলেন। যার জেরে তথাকথিত সংস্কৃতির ধারক-বাহকদের থেকে তার পরিবারের মেয়েরা ধর্ষণের হুমকি এবং বন্ধু, সহকর্মীরা প্রাণনাশের হুমকি পাচ্ছেন।ওদের মুখ চেয়ে তিনি ক্ষমাপ্রার্থী। সেইসঙ্গে অনুরোধ করেছেন,তাঁকে যত রকমভাবে নিগ্রহ করা যায় করুন। তাঁর পরিবার- পরিজনের উপরে সেই রাগ ফলাবেন না।বিতর্কের সূত্রপাত মূলত, অনন্ত মহাদেবন পরিচালিত,ফুলে ছবি নিয়ে। ১১ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও প্রতীক গান্ধী,পত্রলেখা অভিনীত ছবি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার কারণে মুক্তির তারিখ পিছিয়ে হয়েছে ২৫ এপ্রিল। এর পরেই সেন্সর বোর্ড এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন অনুরাগ কাশ্যপ। যার জেরে তার এই ক্ষমাপ্রার্থনা। প্রসঙ্গত, সমাজ সংস্কারক জ্যোতিরাও এবং সাবিত্রীবাই ফুলের জীবন এই ছবিতে দেখানো হচ্ছে।

    যেখানে বর্ণবৈষম্য, লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দম্পতির লড়াই বর্ণিত হয়েছে।পরিচালকের দাবি, তার একটি পোস্ট সমাজ সংস্কারকদের প্রকৃত চেহারা প্রকাশ্যে এনে দিয়েছে। তাকে গালমন্দ করার পাশাপাশি আক্রমণ করা হচ্ছে নারীদের। অথচ, মনুসংহিতা মহিলাদের সম্মান দেওয়ার কথাই বলে।