গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment বলিউড ছাড়লেন অনুরাগ কাশ্যপ

    বলিউড ছাড়লেন অনুরাগ কাশ্যপ

    0
    89
    ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

    মাস দুয়েক আগেই বলিউড ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। সেইসময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবেশ এবং কাজের ধরন নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন। আর এবার বলিউড ছেড়ে দিচ্ছেন পরিচালক। পাকাপাকিভাবে জড়াতে চলেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে।সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, তিনি ফিল্মি লোকজনদের থেকে শতহস্ত দূরে থাকতে চান। ইন্ডাস্ট্রিটা এত টক্সিক হয়ে গিয়েছে। সকলে অলীক একটা লক্ষ্যের দিকে ছুটছে।

    সকলের ৫০০-৮০০ কোটি টাকার ব্যবসা চাই।সৃজনশীল পরিবেশ একেবারে নেই বলিউডে।জানা গেছে,মুম্বাই ছেড়ে এখন থেকে বেঙ্গালুরুতেই থাকবেন অনুরাগ।মাস দুয়েক আগে বলিউডের বিরুদ্ধে বিষোদগার করার পরই তিনি নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন।দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সৃজনশীল ভাবনায় তিনি মুগ্ধ।পরিচালক অনুরাগ কাশ্যপ-র কথায়, দক্ষিণের কাজ দেখলে তাঁর হিংসে হয়। তাঁর পক্ষে এখন আর বাইরে গিয়ে এক্সপেরিমেন্ট করা সম্ভব নয়।এর আগে, ডিসেম্বর মাসেই অনুরাগ কাশ্যপ জানিয়েছিলেন, যতদিন যাচ্ছে বলিউড তাঁকে হতাশ করছে। এই ইন্ডাস্ট্রির কাজ দেখে ক্লান্ত।

    ইদানিং সিনেমা তৈরির আগেই কীভাবে সিনেমাকে বেঁচতে হবে, প্রযোজকদের মাথায় সেই চিন্তা ঘোরে।অন্যদিকে বর্তমানে মালয়ালাম থ্রিলার সিনেমা ফুটেজ-এর প্রচারে ব্যস্ত কাশ্যপ।সিনেমাটি তারই প্রডাকশনে নির্মিত।মাঞ্জু ওয়ারিয়র অভিনীত সিনেমাটি আগষ্টে দক্ষিণে মুক্তি পেয়েছে। ৭ মার্চ মুক্তি পাচ্ছে হিন্দি ভার্শনে। এছাড়াও সামনে দক্ষিণী সিনেমা ডেকয়েট-এ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অনুরাগ কাশ্যপকে।