
তৃণমূলের দাগিয়ে দেওয়া মাছ বিরোধী তকমা ঘোচাতে কলকাতায় এসে মাছ খেলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বিজেপি অফিসে লাঞ্চে রীতিমত কাটা বেছে মাছ খেয়েছেন তিনি।
প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় রোজই বিজেপিকে মাছ ভাত বিরোধী বলে প্রচার করছেন। মানুষকে সতর্ক করে বলছেন বিজেপি এলে মাছ, মাংস খাওয়া বন্ধ করে দেবে। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বাংলার মানুষকে অভয় দিতে মাছ ভাত খেয়েছেন অনুরাগ ঠাকুর। খেতে খেতে বার্তাও দিয়েছেন। অনুরাগ ঠাকুর বলেছেন ১৬ রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছেন। কোথাও কোনও বাধা নেই। যে যা ইচ্ছে খেতে পারেন, পরতে পারেন। যার যা ধর্ম পালন করতে পারেন।
তিনি প্রশ্ন তুলেছেন যারা দুর্নীতি করে মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে তাঁরা কি করে খাবার নিয়ে প্রশ্ন তোলে। তৃণমূলকে আক্রমণ করে অনুরাগ ঠাকুর বলেছেন মানুষের খাবার, চাকরি কেড়ে নিয়ে এখন খাবার নিয়ে মিথ্যে প্রচার করছে।








