গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National রাহুল গণতন্ত্র বিরোধী, অনুপ্রবেশকারী রক্ষাও : অনুরাগ 

    রাহুল গণতন্ত্র বিরোধী, অনুপ্রবেশকারী রক্ষাও : অনুরাগ 

    0
    73
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কর্নাটকে রাহুল গান্ধীর ভোটচুরির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর দাবি করেছেন, রাহুল যে সব দাবি করেছেন, সবটাই ভিত্তিহীন।
    কোনও প্রমাণ ছাড়া নাটক করছেন। রাহুল আসলে অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছেন। লোকসভার বিরোধী দলনেতার দাবি, শুধু ভোটার তালিকায় গোলমাল নয়, এবার বেছে বেছে কংগ্রেস সমর্থক, দলিত-আদিবাসী ভোটারদের ভোট মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে ভোটার তালিকা থেকে। এ নিয়ে এবার রাহুলকে পালটা একাধিক প্রশ্নে বিঁধলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তাঁর প্রশ্ন, ৬ হাজারের বেশি ভোট মুছে দেওয়ার যে অভিযোগ রাহুল করছেন, সেগুলি ডিলিট হয়েছে কী? হলে সেটার প্রমাণ কই। রাহুল বারবার শুধু অভিযোগ করছেন, কোনও প্রমাণ দিচ্ছেন না।
    নিজের অভিযোগ কমিশনে হলফনামা আকারেও দিচ্ছেন না। প্রমাণ যদি থেকে থাকে তাহলে আদালতেই বা যাচ্ছেন না কেন?মজার কথা হল, যে কেন্দ্রে ভোটচুরির কথা কংগ্রেস নেতা বলছেন, সেই আলন্দ কেন্দ্র বিধায়ক নির্বাচনে জিতেছ কংগ্রেসই। অনুরাগের প্রশ্ন, তাহলে কি কংগ্রেসই চুরির ভোটে জিতল?