
পার্লামেন্ট কক্ষের বাইরে ২২ গজে ৭৩ রানে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুকে হারিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।
যক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে সাংসদদের মধ্যে একটি ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়েছিল। এই ম্যাচে একঝাঁক সাংসদের পাশাপাশি ব্যাট হাতে দেখা গিয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লাকেও। খেলায অংশ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের নেতত্বে লোকসভা স্পিকার একাদশ ও কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু নেতত্বে রাজ্যসভা চেয়ারম্যান একাদশ। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে কিরেণ রিজিজু বোল্ড আউট করেছেন অনুরাগ ঠাকুরকে।
তিনি এরপর মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। সেই সময় আম্পায়ার জানান, ডেলিভারিটি নো বল ছিল। ফলে অনুরাগের উইকেট নিজের নামে করতে পারেননি রিজিজু। এই ম্যাচে লোকসভা স্পিকারকে জেতানোর নেপথ্যে অনুরাগ ঠাকুরের বড় অবদান রয়েছে। তাঁর ব্যাটে এসেছে ১১১ রান।
