গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment অনুশকা -বিরাটের প্রেমে পড়ার কারণ

    অনুশকা -বিরাটের প্রেমে পড়ার কারণ

    0
    27
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিনোদন ও ক্রীড়াজগতের অন্যতম জনপ্রিয় জুটি অনুশকা শর্মা ও বিরাট কোহলি। বিয়ের পর থেকে ধীরে ধীরে অভিনয়জগৎ থেকে সরে আসেন অনুশকা।বলিউড ও ক্রিকেট দুটি আলাদা দুনিয়া হলেও, বক্তিগত জীবনে তাদের বোঝাপড়া, একে অপরের প্রতি দায়িত্ববোধ এবং ভালোবাসা বহু মানুষের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে।

    বছরের পর বছর ধরে এই জুটি একে অপরের ক্যারিয়ারে অবিচলভাবে সমর্থন জুগিয়েছেন। কিছুদিন প্রেম করার পর অনুশকা এবং বিরাট কোহলি ২০১৭ সালে ইতালিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন।এর মধ্যে অনুশকা শর্মা ৩৮ বছরে পা দিলেন। এই বিশেষ দিনে বিরাটের প্রেমে পড়ার কারণটি জানিয়েছেন বলিউড অভিনেত্রী। এক পুরোনো আলাপচারিতায় অনুশকা জানান, প্রেম শুরু করার আগে বিরাটের ভালো স্মৃতিশক্তি তাকে মুগ্ধ করেছিল। এর প্রতিক্রিয়ায় বিরাট বলেছেন, তাঁর স্মৃতিশক্তি এখন কিছুটা ভালো। আনুশকা তাঁকে গুরুত্বপূর্ণ তারিখগুলো মনে রাখতে বলে দেয়। তাই তিনি এখন সেগুলো মনে রাখতে বেশ পারদর্শী হয়ে উঠেছেন। সত্যি বলতে, ও আমাকে আগে থেকেই বলে দেয়। আমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে থাকে, ছোটখাটো জিনিস ভুলে যাই।এর সঙ্গে যোগ করে অনুশকা বলেছেন, তাঁদের ডেটিং শুরু হওয়ার আগে, যে জিনিসটা তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল তা হলো, ওর স্মৃতিশক্তি খুব ভালো। এটা তাঁকে সত্যিই সাহায্য করবে।মেয়ে ভামিকার সঙ্গে সময় কাটানোর জন্য পার্টি ছেড়ে আসতেও তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন এই জুটি। পিকে অভিনেত্রী বলেছেন, এটা কোনো অজুহাত নয়, এটাই বাস্তবতা যে সন্তান হলে আর আগের মতো সামাজিক থাকা যায় না।

    অনুশকা বলেছেন, আসলে খুশি, কারণ তাঁরা দুজনেই খুব একটা সামাজিক নন। তাঁরা সাধারণ জিনিস পছন্দ করেন, বাড়িতে সময় কাটাতে ভালোবাসেন। তাঁরা একে অপরের সঙ্গে খুব বেশি সময় কাটানোর সুযোগও পান না। তাই যখন তাঁরা সেই সময়টা পান, তখন পরিবারের মতো করে কাটাতে চান। একারণেই এখন বিষয়টি আরও স্পষ্ট।