এসআইআর ইস্যুতে বিজেপিকে আক্রমণ অনুব্রত-র 

0
259
ছবি সৌজন্যে : নিজস্ব
এসআইআর ইস্যুতে পাঁচ দিনের ব্যবধানে নাটকীয় সুরবদল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। কয়েক দিন আগেই যেখানে দলের বিপরীতে গিয়ে তিনি বলেছিলেন, এসআইআর চালু হোক না, এতে অসুবিধা কী আছে?,
সেই অনুব্রতই এবার বিজেপিকে নিশানা করে সোজা সুরে বলেছেন, কোন হরিদাস পাল যে দেশ থেকে বের করে দেবে? বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অনুব্রতর মন্তব্য, পারবে না! — আর সেই এক বাক্যেই যেন উল্টে গেল তাঁর আগের অবস্থান।রাজনৈতিক মহলের মতে, দলের সর্বভারতীয় নেতৃত্বের বিরোধী সুরে কথা বলে কেষ্ট কার্যত সমালোচনার মুখে পড়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর ইস্যুতে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সেখানে দলের সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়েছিলেন অনুব্রত।
যা নিয়ে দলের ঘরে-বাইরে সমালোচনাও শুরু হয়।