গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home Birbhum ক্রিকেটের মঞ্চে অনুব্রতকে সংবর্ধনা, বিতর্ক

    ক্রিকেটের মঞ্চে অনুব্রতকে সংবর্ধনা, বিতর্ক

    0
    6535

    সিএবি-র অনুষ্ঠান মঞ্চে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সংবর্ধনা দেওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও সিএবি-র বক্তব‍্য, এটি তাদের অনুষ্ঠান নয়। অনুষ্ঠানের আয়োজক বীরভূম জেলা ক্রীড়া সংস্থা।

    গত মঙ্গলবার বীরভূমের সিউড়িতে সিএবি-র আন্তঃজেলা টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল ছিল। সেখানে সংবর্ধিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সিএবি বা বীরভূম জেলা ক্রীড়া সংস্থার কোনও পদে নেই তিনি।

    তা সত্ত্বেও কী করে মঞ্চে থাকলেন, সংবর্ধিত হলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। সেখানে সিএবি সভাপতি এবং সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও ছিলেন।

    ছবি  সৌজন্যে : নিজস্ব