
হলিউডের জনপ্রিয় ফ্যান্টাসি ফ্র্যাঞ্চাইজি দ্য লর্ড অব দ্য রিংস-এর নতুন সিনেমা, দ্য হান্ট ফর গোল্লাম-এ যোগ দিয়েছেন জনপ্রিয় তারকা আনিয়া টেলর-জয়।
নিউ লাইন ও ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত এই সিনেমাটিতে তিনি সিন্ডার এলফ সেরেন চরিত্রে অভিনয় করেছেন, যাকে রাজা থ্রানডুইলের একজন বিশ্বস্ত ও মারাত্মক প্রতিনিধি হিসেবে বর্ণনা করা হয়েছে। এই সিনেমাটি পরিচালনা করার পাশাপাশি বিখ্যাত ,গল্লাম চরিত্রে অভিনয় করবেন অ্যান্ডি সার্কিস। তার সঙ্গে পুরনো জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে ফিরছেন ইয়ান ম্যাককেলান, এলাইজা উড এবং লি পেস । নতুন যুক্ত হওয়া কলাকুশলীদের মধ্যে আনিয়া টেলর-জয় ছাড়াও রয়েছেন কেট উইন্সলেট, জেমি ডর্নান, লিও উডাল। উল্লেখ্য,ওয়ার্নার ব্রোস ২০২৭ সালের ১৭ ডিসেম্বর বিশ্বব্যাপী দ্য লর্ড অব দ্য রিংস দ্য হান্ট ফর গল্লাম মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে।সিনেমার গল্পটি আবর্তিত হবে মূল ট্রিলজির প্রথম পর্ব দ্য ফেলোশিপ অব দ্য রিং’য়ের আগের বছরগুলোর ঘটনা নিয়ে, যেখানে নাম ভূমিকায় থাকা হবিটকে,গল্লাম খুঁজে বের করার কাহিনি তুলে ধরা হবে। অস্কারজয়ী পরিচালক পিটার জ্যাকসন এই সিনেমায় প্রযোজক হিসেবে থাকছেন। এদিকে ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে আনিয়া টেলর-জয়ের এটি তৃতীয় বড় কাজ। এর আগে তিনি এই প্রযোজনা সংস্থার অধীনে ফিউরিওসা এবং ডুন সিনেমায় অভিনয় করেছেন।২০২৭ সালের ডিসেম্বরে এই সিনেমাটি মুক্তির পাশাপাশি তার আরেকটি বহুল প্রতীক্ষিত সিনেমা ডুন পার্ট থ্রি মুক্তি পাবে। অন্যদিকে,গত দু’ দশকে লর্ড অব দ্য রিংস এবং দ্য হবিট সিরিজের মুক্তি পাওয়া ছ’টি চলচ্চিত্র বিশ্বব্যাপী প্রায় ৬ বিলিয়ন ডলার আয় করেছে।
নতুন এই চলচ্চিত্রটি সেই গৌরবময় ঐতিহ্যকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছেন নির্মাতারা। ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী আরেকটি সিনেমা দ্য লর্ড অব দ্য রিংস ,শ্যাডো অব দ্য পাস্ট নিয়েও ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।





