‘অপরাজিতা’ সওয়াল তৃণমূলের, কেন্দ্র-রাজ্য সমঝোতা, বলছে বাম-কংগ্রেস

0
154
ছবি সৌজন্যে : নিজস্ব

সময়ে চার্জশিট দিতে না পারায় সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলেয় জামিনে রাজ্যের অপরাজিতা বিল নিয়ে সওয়াল করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন সিবিআই আর কি করবে, এতদিনে পুলিশি তদন্ত হলে অভিযুক্ত ছেলেটার ফাঁসি হয়ে যেত।

অপরাজিতা বিল এলে ক্রিমিনালগুলোর সাহস হত না এসব করার। তিনি আরও বলেছেন দেশের রাষ্ট্রপতি মহিলা। কিন্তু তারপরেই সম্মতিতে দেরি হচ্ছে। তাঁর কথায় এটাই দুর্ভাগ্য এখানে রাজনীতি বেশি হয়। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন দিল্লির বিজেপি আর রাজ্য সরকার খেলাটা বুঝে নিয়েছে। তবে এটা স্পষ্ট হয়েছে যারা মনে করেছিল যে তৃণমূলের এই অপরাধীদের বিজেপি খানিকটা আটকাবে। সেটা ভুল প্রমাণ হল। বরং এদের বিজেপি সাহায্য করছে। প্রদেশ কংগ্রেসের রাজ্য মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছেন কেন্দ্র-রাজ্য দুই রাজ্যই একে অপরের পরিপূরক।

রাজ্য সরকার বিব্রত হয় এমন কোনও কাজ দিল্লি করবে না তা জানাই ছিল। দাদা-দিদির পরিকল্পিত নাটক আক্রমণ করেছেন সৌম্য আইচ রায়।