গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment বাদ ফারিণ, দেবের নায়িকা জ্যোতির্ময়ী

    বাদ ফারিণ, দেবের নায়িকা জ্যোতির্ময়ী

    0
    254
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    গত বছর থেকেই দেবের প্রজাপতি টু সিনেমা নিয়ে আলোচনা তুঙ্গে। চলতি বছরের শুরুর দিকে ছবিটি নিয়ে ফের চর্চা শুরু হয়। তবে তখনও পর্যন্ত ছবিটি নিয়ে কোনো আপডেট ছিল না।অবশেষে জানা যাচ্ছে, জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং।

    তবে শুরুর দিকে প্রজাপতি টু-তে দেবের নায়িকা হিসেবে বাংলাদেশের নায়িকা তাসনিয়া ফারিণের নাম শোনা গেলেও এখন আর তিনি থাকছেন না। ভিসা জটিলতার কারণে বাদ পড়েছেন তিনি। এবার ছবিটিতে দেবের নায়িকা হচ্ছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। জানা গেছে,এক বৈঠকে ছবিটি নিয়ে প্রযোজক,পরিচালক ও অভিনেতার আলোচনা হয়েছে।

    অতনু-দেব-অভিজিৎ ঠিক করেছেন, কলকাতায় তারা প্রথম শুটিং শুরু করবেন।পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের বাইরে শুটিং করবেন।অতনু রায় চৌধুরী প্রযোজিত প্রজাপতি টু ছবিটি পরিচালনা করবেন অভিজিৎ সেন।