৪ দিনেই জামিন অপরূপার স্বামীকে

0
16
ছবি সৌজন্যে : এক্স

৩০ জুন গ্রেফতার, ৩ জুলাই সাকির আলির জামিন। রামনবমীতে অশান্তির মূল চক্রী সাকির আলিকে মঙ্গলবার গ্রেফতার করেছিল এনআইএ।

শুক্রবার তাঁকে আদালতে পেশ করলে ১০ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছেন বিচারক। সাকির আলিকে তদন্ত সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও প্রয়োজনে রাজ্যের বাইরে যেতে হলে তাঁকে আদালতের অনুমতি নিতে হবে। স্থানীয়দের থেকে পাওয়া ভিডিও, সিসিটিভি ফুটেজ থেকে বেশকিছু তথ্য মিলেছে।

বুধবার আদালতে দাবি করেছিলেন এনআইএ আইনজীবী। যদিও বিচারক শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন। ২০২৩-এ রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় তিন বছর পর গ্রেফতার হন সাকির।