ক্ষমা চেয়ে অধ্যায় প্রত্যাহার এনসিআরটি-র 

0
71
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
বিচার বিভাগের দুর্নীতি উল্লেখ করে সুপ্রিম কোর্টের রোষানলে পড়েছিল এনসিআরটি। যার জেরে এবার অষ্টম শ্রেণির সমাজ বিজ্ঞানের বিতর্কিত বইটি প্রত্যাহার করেছে এনসিআরটি।
সেই সঙ্গে এক বিবৃতিতে এনসিআরটি এজন্য ক্ষমা চেয়েছে। কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের‌ সদ্য প্রকাশিত একটি বইয়ে ভারতের বিচার ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে বলে উল্লেখ করা হয়েছিল। সেই সঙ্গে নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিপুল বকেয়া মামলার সংখ্যা তুলে ধরে বলা হয় বিচারে বিলম্ব আসলে বিচার থেকে বঞ্চিত হওয়া।
ওই অধ্যায়টি নিয়ে সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে কেন্দ্রীয় সংস্থাটি সেটি বই থেকে প্রত্যাহার করে নিয়েছে। সেই সঙ্গে এক বিবৃতিতে তারা এজন্য ক্ষমা চেয়েছে। তবে কেন্দ্রীয় সংস্থার ওই ভুলের জন্য শিক্ষা মন্ত্রক কিংবা শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ-সহ কোনও ধরনের প্রতিক্রিয়াই দেননি। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খুব কড়া ভাষাতেই এনসিআরটির  ওই বিতর্কিত অধ্যায়টির জন্য তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল।