গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বিপর্যয়ে ক্ষমা, ইন্ডিগোর সিইও-কে প্রয়োজনে বরখাস্ত

    বিপর্যয়ে ক্ষমা, ইন্ডিগোর সিইও-কে প্রয়োজনে বরখাস্ত

    0
    97
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইন্ডিগো বিপর্যয়ের জন্য এ বার ক্ষমা চেয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু। একই সঙ্গে কঠোর এবং যথাযথ ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

    শুধু ইন্ডিগো নয়, দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-কেও তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। তিনি বলেছেন, ইন্ডিগো বিপর্যয়ে কী ভাবে পরিস্থিতি মোকাবিলা করছে ডিজিসিএ, তা-ও খতিয়ে দেখা হবে। পাশাপাশি এ-ও স্পষ্ট করেন, প্রয়োজনে ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে বরখাস্তও করা হতে পারে! ইন্ডিগো বিপর্যয়ের পর প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রের ভূমিকাও।

    ১ ডিসেম্বর থেকে বিপর্যস্ত ইন্ডিগোর উড়ান পরিষেবা। একের পর এক উড়ান বাতিলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। ইন্ডিগো-বিপর্যয়ে সরাসরি হস্তক্ষেপ করে কেন্দ্র। নায়ডুর নির্দেশেই চার সদস্যের কমিটি ইন্ডিগো বিপর্যয়ের তদন্ত করছে।